সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 21 September, 2026
এফবিসিসিআই সভাপতির সাথে নাইজেরিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী নাইজেরিয়া

কূটনৈতিক প্রতিবেদক
  17 Jan 2023, 18:50
গতকাল মঙ্গলবার এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস্ মোসেস আচানিয়া ছবিঃ এফবিসিসিআই

বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ নাইজেরিয়া। গতকাল মঙ্গলবার এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস্ মোসেস আচানিয়া। প্রতিনিধি দলে আরো ছিলেন এনবিটিটিএফ এর সদস্য মি. লিওনার্ড , ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ , সদস্য গুমি আলিয়্যা আবুবকর।

বৈঠকে রবার্টস্ মোসেস আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দু’দেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলোর সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুজছি। নাইজেরিয়াতে গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।

২০২১-২২ অর্থবছরে নাইজেরিয়াতে ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমান ৪৭৬.৬৪ মিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশী পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ। বাংলাদেশী পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধিদলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান মোঃ জসিম উদ্দিন। এছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।

এ সময়, আগামী মার্চে এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, পরিচালক মোঃ নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির