রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

এলপি গ্যাসের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  04 May 2025, 20:03
এলপি গ্যাসের দাম কমলো....................................ছবি: সংগৃহীত

মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (৪ মে) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৪৩১ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা করা হয়েছে, অর্থাৎ ৮৪ পয়সা হ্রাস পেয়েছে।

এর আগে এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত মার্চে দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয় এবং তারও আগে ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ভোক্তাদের জন্য এ সিদ্ধান্ত কিছুটা স্বস্তির বার্তা হয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির