রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

এলপিজির নতুন মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  14 Jan 2025, 22:27
এলপিজির নতুন মূল্য নির্ধারণ...................................ছবি: সংগৃহীত

ভ্যাট বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৪ টাকা বাড়িয়ে ১৪৫৯ টাকা করা হয়েছে। গত ২ জানুয়ারি ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১৪৫৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভ্যাট সমন্বয় করে নতুন এলপি গ্যাসের দর ঘোষণা দিয়েছে বিইআরসি। আদেশে কেজি প্রতি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১২১.৫৬ টাকা, যা ভ্যাট বৃদ্ধির আগে ছিল ১২১.১৯ টাকা। একইসঙ্গে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় প্রথমে দর অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টন প্রতি গড়ে দাম কমেছে ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিল প্রথম দর ঘোষণার সময় বলা হয় সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির