বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার ৮৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  22 Dec 2024, 20:26
২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার ৮৬ কোটি টাকা...................................ছবি: সংগৃহীত

ডিসেম্বরের ২১ দিনে প্রবাসী আয় এসেছে দুইশ’ কোটি ৭২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা দুই বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা  ২৪ হাজার ৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ প্রবাসী আয় এটি।

রোববার (২২ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ২১ দিনে প্রতিদিন এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার। ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের নতুন মাত্রা যোগ করলো। কারণ, ২১ দিনের মধ্যে প্রতিদিন যে প্রবাসী আয় এসেছে সাম্প্রতিক সময়ে এমন প্রবাহ লক্ষ্য করা যায়নি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। আর আগের বছরের ডিসেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার। সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে ডিসেম্বরের প্রথম ২১ দিনে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক -এর মাধ্যমে ২৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক -এর মাধ্যম ১৫ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার।

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির