বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

চতুর্থ কিস্তিতে সাড়ে ৬৪ কোটি ডলার দেবে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  19 Dec 2024, 16:11
চতুর্থ কিস্তিতে সাড়ে ৬৪ কোটি ডলার দেবে আইএমএফ....................................ছবি: সংগৃহীত

চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে সাড়ে ৬৪ কোটি ডলার দেয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে সফররত সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও।

চতুর্থ কিস্তির সাড়ে ৬৪ কোটি ডলার বাংলাদেশ ফ্রেব্রুয়ারির শেষে পাবে জানিয়ে ক্রিস পাপাজর্জিও বলেন, একই পরিমাণ অর্থ পাবে পঞ্চম কিস্তিতে। সেই কিস্তির অর্থ ছাড়ের আগে মার্চ বা এপ্রিলে চতুর্থ পর্যালোচনা করবে আইএমএফ।

তিনি বলেন, বন্যা, ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ। তবে ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চলমান ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি মার্কিন ডলার বাড়ানোর জন্য অনুরোধ করেছে জানিয়ে তিনি বলেন, চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে সাড়ে ৬৪ কোটি ডলার দেয়া হবে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে প্রতিনিধি দলের প্রধান বলেন, বাংলাদেশের জন্য ভালো খবর হলো আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬.৭ শতাংশে দাড়াবে। ওইসময় মূল্যস্ফীতিও ৫-৬ শতাংশে নেমে যাবে। তবে করছাড়ের সংস্কৃতি থেকে বের হওয়া, ব্যাংকখাতের সংস্কারে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাত এবং অবাধে অর্থ পাচার-এসবে মিলে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। ৮০ টাকা ডলার রেট বেড়ে দাঁড়ায় ১২০ টাকায়। রিজার্ভ নেমে যায় ২০ বিলিয়ন ডলারের নিচে। এমন পরিস্থিতিতে  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দারস্থ হয় বাংলাদেশ।

২০২৩ সালে ৩০ জানুয়ারি বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয় আইএমএফ। সেই থেকে এ পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তির অর্থছাড়ের আগে তৃতীয় পর্যালোচনা করতে আইএমএফের ১০ সদস্যের একটি দল ঢাকা সফর করছে।

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির