শুক্রবার, ১৫ মে, ২০২৬
Friday, 15 May, 2026

ক্যানবেরায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  01 Nov 2022, 23:59

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গত রোববার হয় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এ প্রীতি টুর্নামেন্ট ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন পরিবার এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠিত হয়। এসময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঘন্টা ব্যাপী এ টুর্নামেন্টে ১-০ গোলে হাইকমিশন পরিবারের সদস্যরা বিজয় লাভ করে। এসময় বিজয়ী দল, রানার্স আপ এবং ম্যান অব দ্য ম্যাচের নিকট ট্রফি তুলে দেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ।

প্রধান অতিথির বক্তৃতায় সাইফুজ্জামান শিখর বলেন, ৭১’র পরাজিত শক্তি প্রতিশোধ নিতে শিশু রাসেলসহ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে । তারা সুযোগ পেলেই বাংলাদেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন সাইফুজ্জামান শিখর। তিনি প্রবাসে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন এবং অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও সন্তানেরা এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ অক্টোবর শিশুদের অংশগ্রহণে বাংলাদেশ হাইকমিশনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।

Comments

  • Latest
  • Popular

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

বাংলাদেশ–ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?

বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি

১০
টোকিও দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক   বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা
বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সাথে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি
বিএনপি ও বাংলাদেশের জনগণকে চীনের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনে বিজয়ী হওয়ায়