শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Saturday, 10 October, 2026

ভূটানের উদ্দেশে জয়শংকরের ঢাকা ত্যাগ

অনলাইন ডেস্ক
  30 Apr 2022, 02:15

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশে ১৮ ঘন্টার ঝটিকা সফর শেষে আজ সকালে ভূটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলা থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ভূটানের উদ্দেশে যাত্রা করেন।

 এ সময় ঘাঁটি বঙ্গবন্ধুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিদায় জানান। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

জয়শংকর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন সুবিধাজনক সময়ে ভারত সফর করার জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণ পত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

জয়শংকর বলেন,তার এই সফরের লক্ষ্য হচ্ছে নয়াদিল্লী এবং ঢাকার মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক অগ্রগতি আরো জোরদার হবে।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের