মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
Tuesday, 06 October, 2026

পশ্চিমবঙ্গে জিতলেন যেসব তারকা প্রার্থী

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  05 Jun 2024, 11:36
পশ্চিমবঙ্গে জিতলেন যেসব তারকা প্রার্থী...................................ছবি: সংগৃহীত

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এরই মধ্যে লোকসভার ৫৪৩ আসনের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। আর এতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গত দুই লোকসভা নির্বাচনে বাজে ফলাফল করা কংগ্রেসও। দলটি প্রায় ১০০ আসন পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএর দখলে গেছে ২৯৫টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩১টি আসন। এ ছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছেন ১৭টি আসন। এদিকে, পশ্চিমবঙ্গের ২৯টি আসনে এবার একাধিক তারকা প্রার্থী ছিলেন। কে কোথায় কেমন ফল করলেন- চলুন জেনে নিই।

দেব
ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে ফের নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। মিডিয়াপাড়ার সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

রচনা ব্যানার্জি
প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হয়েছেন ‘দিদি নম্বার ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি। বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সায়নী ঘোষ
যাদবপুর লোকসভা কেন্দ্রেও শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

জুন মালিয়া
মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করেছেন।

শতাব্দী রায়
বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এ অভিনেত্রী।

ইউসুফ পাঠান ও শত্রুঘ্ন সিনহা
বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। অন্যদিকে, আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা।
 

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে