বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
Wednesday, 04 February, 2026
বাণিজ্য–ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক

বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলো
  24 Apr 2025, 02:16
ছবি: বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

দুই দেশের মধ্যে বাণিজ্য–ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নেবে এবং কীভাবে কাজগুলো করবে, তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কাছ থেকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় ওয়াশিংটন, যেখানে শ্রম পরিস্থিতি, শ্রম আইন ও মেধাস্বত্ব আইনের পরিবর্তনের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপের উল্লেখ থাকা জরুরি।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। দুই পক্ষের আলোচনায় লুৎফে সিদ্দিকী বাংলাদেশের এবং ব্রেন্ডন লিঞ্চ যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন।
ওয়াশিংটন থেকে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় বাংলাদেশের প্রশংসা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন। ওই দিনই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক তিন মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়ে ওই চিঠি দেওয়া হয়েছিল। পরে ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন।
চিঠি পাঠানোর অল্প দিনের মধ্যে ওয়াশিংটনে প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে নিজেদের উদ্যোগের প্রতিফলন ঘটিয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় বাণিজ্য–ঘাটতি কমাতে আরও বেশি তুলা আমদানির পাশাপাশি সয়াবিন ও এলএনজি আমদানির কথা বলা হয়। যুক্তরাষ্ট্র থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে পণ্য আমদানির প্রসঙ্গ আলোচনায় আসে। এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে পদক্ষেপ নিলে বাণিজ্য–ঘাটতি একেবারে কমে যাবে, সেটা কেউ আশা করে না। তবে বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশ দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে, এটা নিশ্চিত করা জরুরি। এ জন্য বাংলাদেশ কী কী পদক্ষেপ নেবে এবং কীভাবে নেবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক কমানো, আমদানি করা পণ্যের বিষয়ে পরিকল্পনার পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষা, তাদের কাজের পরিবেশের উন্নতিসহ শ্রম পরিস্থিতি, শ্রম আইন ও মেধাস্বত্ব আইনের প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়গুলো কর্মপরিকল্পনায় রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

Comments

  • Latest
  • Popular

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস

১০
সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী / আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের ওপর আরোপিত
ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত / আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে কাজ করব। একে অপরের থেকে
‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, তা আজ সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে
ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'