বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে
  03 Feb 2025, 01:44
ডুয়াফির নবনির্বাচিত সভাপতি ইসরাত সুলতানা মিতাকে (সামনের বামে) শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার ওয়াহেদ হোসেইনী (সর্ব ডানে)। এর আগে শপথ নেন বোর্ডের সদস্য ( পেছনের সারিতে বাম থেকে)  - কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার জামান, যুগ্ম সম্পাদক তারেক মেহেদী, সাধারণ সম্পাদক ডরথী বোস ও ভাইস প্রেসিডেন্ট ইরাজ হোসেন তালুকদার। পাঁশে দাড়িয়ে দুই নির্বাচন কমিশনার আনিস আহমেদ ও  ড. দিলারা ইসলাম  ছবি: ঢাকাডিপ্লোমেটডটকম

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফি)-এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের রকভিলের হার্বার্ট হোভার মিডল স্কুলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন এই পরিষদ দায়িত্বভার গ্রহণ করে।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনুজীব বিজ্ঞান বিভাগের ড. ইসরাত সুলতানা মিতা সভাপতি এবং আইন বিভাগে ডরথী বোস নতুন এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ইংলিশ বিভাগের ইরাজ হোসেন তালুকদার সহ- সভাপতি,  শিক্ষা ও গবেষণা বিভাগের তারেক মেহেদী যুগ্ম সম্পাদক এবং হিসাব বিজ্ঞান বিভাগের মোহাম্মদ আনোয়ার জামান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।


প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক তথ্য কর্মকর্তা ওয়াহেদ হোসেইনী এবং কমিশনের অপর দুই সদস্য ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্প্রচারক আনিস আহমেদ এবং জৈবরসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের সাবেক উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা ড. দিলারা ইসলাম ডুয়াফি গঠনতন্ত্রের আর্টিকেল অব ইনকর্পোরেশনের পঞ্চম অনুচ্ছেদের বিভিন্ন ধারায় বর্ণীত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্যের আলোকে নবনির্বাচিত এই পরিষদকে শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত কর্মকর্তাগণ নতুন প্রজন্মের জন্য আইটি স্কুল, বাঙালি শিল্প ও সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরা, আগামী প্রজন্মকে যুক্তরাষ্ট্রের মূল ধারায় প্রতিষ্ঠিত করতে তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা, বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে নবাগত প্রবাসীদের কাছে ডুয়াফিকে পরিচিত করে তুলে প্রাথমিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের ডুয়াফি সাথে সংশ্লিষ্ট করা, সামাজিক ও আবেগগত শিক্ষার বিষয়কে অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন পরিকল্পনা পেশ করেন।

নবনির্বাচিত সভাপতি ইসরাত সুলতানা মিতা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সংগঠন  পরবর্তী ২০১২ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক (ডুয়াফির)-এর কার্যক্রম আরো বাড়িয়ে একে একটি পেশাজীবি যোগাযোগ সংগঠনে পরিণত করার কথা জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ফান্ড গঠন, ডুয়াফির নিউজ লেটার পুনরায় চালু এবং ভিন্ন মাত্রায় রিইউনিয়ন আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডুয়াফির সকল কার্যক্রম বাস্তবায়নে এর সদস্যদের সার্বিক সহযোগিতা প্রত্যাশাও করেন  যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগে কর্মরত এই অনুজীববিজ্ঞানী।

বিদায়ী সভাপতি ড. কাইয়ুম খান বিগত দু'বছরে তার  ডুয়াফির কার্যক্রম তুলে ধরেন। তিনি ডুয়াফির কর্মপরিধির বিস্তৃতির প্রত্যাশা করে নবনির্বাচিত পরিষদের সফলতা ও অগ্রগতি কামনা করেন।

শপথ গ্রহণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে