রোববার, ১৮ অক্টোবর, ২০২৬
Sunday, 18 October, 2026
রংপুর-৩ আসন

মনোনয়ন ফরম কিনলেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর থেকে:
  19 Nov 2023, 21:04
মনোনয়ন ফরম কিনলেন তৃতীয় লিঙ্গের রানী :..........ছবি: সংগৃহীত

রংপুর -৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে এবার মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্বতন্ত্রপ্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

তিনি রবিবার (১৯ নভেম্বর) আজ ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম ক্রয় করেন। রানীর সঙ্গে এ সময়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

রানীর মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম। নির্বাচন কর্মকর্তা জানান, এবার রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। জানা গেছে আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকান্ডেও অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

আনোয়ারা ইসলাম রানীর তার মনোনয়নপত্র গ্রহণের খবরে রংপুর সদরের হাট-বাজারের সাধারণ মানুষেরা তার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে নিয়ে নানা জনে নানা মন্তব্য ও করেছেন!

এক প্রশ্নের জবাবে আনোয়ারা ইসলাম রানী বলেন, সব দিক থেকে রংপুর সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের বাড়ি। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রীর শশুরালয় বৃহত্বর রংপুরে হওয়ার পরেও রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই।

তাই আগে নিজেকে একটু একটু করে তৈরী করেছে এবং এবার  আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে  চাই।
রানী আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্ত নিয়েছি কারণ এই আসনে যারা বিগত দিনে নির্বাচন করেছেন,তারা নির্বাচিত হয়েছেন। কিন্তু এলাকার উন্নয়ণে নজর দেন নাই , এলাকায় খুব একটা আসেন নাও। আমি নির্বাচিত হলে সংসদ অধিবেশন ছাড়া একদিনের জন্যও আমি ঢাকায় না থেকে সরকারের উন্নয়ণ মুলক কাজ এলাকায় থেকে সম্পন্ন করবো। মানুষের সুখে দু:খে সার্বক্ষণ পাশে থেকে কাজ করবো এটাই আমার নির্বাচনী প্রতিশ্রুতি।

রানী এক প্রশ্নের জবাবে বলেন, আমার সংসার সন্তান নেই। তাই এলাকার সাধারণ মানুষ আমার সব, তাদের জন্যই আমি কাজ করবো কারণ আমার পিছুটান নেই।

রংপুরের মানুষ আমার সংসার। আপনারাই আমার পরিবার। আমি আপনাদের হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। এসময়ে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, যতটুকু বড় হয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন সারাজীবন মানুষের উপকার করে এসেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যদি আমার পাশে থাকেন। আপনারা যদি আমাকে সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব। এ সময় তিনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

Comments

  • Latest
  • Popular

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

১

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৩

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৪

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৫

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৬

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৮

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

১০
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ / ‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’
‘আমার ভাগনে–ভাগনি ছয়জন মারা গেছে। আমার তিন বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোনের পাঁচ
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের