বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 02 September, 2026

বন্ধ হচ্ছে না ব্র্যাকের করোনা পরীক্ষার বুথ, চালু থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  10 Aug 2020, 12:00
আন্তর্জাতিক বেসরকারি সংগঠন ব্র্যাক পরিচালিত করোনা ভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার বুথ বন্ধ হচ্ছে না। আগামী ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে তাদের নমুনা পরীক্ষার বুথ। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরকে একটি চিঠিতে ব্র্যাক জানিয়েছে, ৩১ আগস্টের পর তাদের করোনা পরীক্ষার ৩৮টি বুথ বন্ধ হয়ে যাবে। এই খবরটি সম্পর্কে ব্যাখ্যা ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরকে লেখা এক চিঠির প্রেক্ষিতে গত ৮ আগস্ট পত্রিকায় খবর এসেছে রাজধানীতে ব্র্যাক পরিচালিত ৩৮টি করোনা পরীক্ষার নমুনা বুথ বন্ধ হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে ভাইরাস সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরকে সহায়তা করতে সারাদেশে ৯৭টি বুথ পরিচালনা করে আসছে ব্র্যাক। এ বুথগুলো ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। কিন্তু তহবিল সংকটের কারণে রাজধানীর ৪০টি বুথ ৩১ আগস্টের পর থেকে আর চালানো সম্ভব হবে না বলে ঈদের আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লিখিতভাবে জানিয়েছিল ব্র্যাক। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে ব্র্যাক তার দাতা সংস্থা এবং অংশীজনের সাথে এ ব্যাপারে তহবিল সংগ্রহের জন্য যোগাযোগ করে যাচ্ছিল। অতি সম্প্রতি ব্র্যাক গ্লোবাল ফান্ডের কাছ থেকে একটি তহবিল পেয়েছে যা সংস্থাটিকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বুথগুলো চালিয়ে যেতে সহায়তা করবে। পরিবর্তিত পরিস্থিতি আরেকটি চিঠি মারফত স্বাস্থ্য অধিদফতরকে আজ (১০ আগস্ট) জানানোর কথা রয়েছে।

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

১০
সংবাদ সম্মেলনে অভিযোগ / বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক
বকেয়া ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়া কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন সাভারের বিরুলিয়ার বাসিন্দা আকরাম হোসেন। তিনি
আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী
আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম ও বনাঞ্চল বেষ্টিত এলাকা-সহ সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারিকে
নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হতে যাচ্ছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো
নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের