মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Tuesday, 13 October, 2026

শেখ হাসিনা ও বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদি

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা
  03 Sep 2023, 18:56
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি.......ছবি: সংগৃহীত

জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বনেতাদের স্বাগত জানাবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।

হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক আলোচনার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদির। কারণ গত কয়েক মাস ধরে দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে যথাযথ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়নি। তবে বৈঠকের সময় এখনও নির্ধারিত হয়নি।

এদিকে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর নয়াদিল্লি সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের আগে শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এ ছাড়া রোববার উচ্চ-পর্যায়ের সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠক করবেন মোদি।

হিন্দুস্তান টাইমস বলছে, জি-২০ সম্মেলন শেষে বাংলাদেশ সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ১০ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

১

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

২

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৩

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৪

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৮

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১০
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সিঙ্গাপুরের বিদায়ী