বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Thursday, 15 October, 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে ২৫ দেশের কূটনীতিক আমন্ত্রিত

কূটনৈতিক প্রতিবেদক
  17 May 2023, 19:30

বৃহস্প‌তিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠ‌কে কূটনীতিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ২৫ দে‌শের কূটনীতিককে নি‌য়ে বৈঠ‌কে বস‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, কূটনীতিক‌দের নি‌য়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা স‌চিব বি‌ভিন্ন রু‌টিন বৈঠক ক‌রেন। এ বৈঠকটা তারই একটা অংশ। আইএমও-এর মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতা কর‌বে। বৈঠ‌কে এ বিষয়টা প্রচারণার একটা সু‌যোগ র‌য়ে‌ছে। শু‌নে‌ছি, প্রতিমন্ত্রী এ বিষয়টাই কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন।

জানা গে‌ছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে চীন ও তুরস্ক‌কে রাখা হয়‌নি। কেননা, ওই দুই দেশ আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বীতা কর‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্রিফিং‌য়ে আমন্ত্রণ পে‌য়ে‌ছেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতরা।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, আইএমও-এর প্রার্থীতার প্রচারণার জন‌্য হ‌লেও হঠাৎ ক‌রে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‌্যসহ আরও তিন দে‌শের কূটনী‌তিক‌দের বাড়‌তি প্রটোকল সু‌বিধা‌ বা‌তি‌লের বিষয়‌টি আস‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সিঙ্গাপুরের বিদায়ী