বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 16 September, 2026

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

বিশেষ সংবাদদাতা, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  14 Aug 2026, 00:36

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।
কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে
মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় এবং এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। জাতীয় সংসদের সংসদ সদস্যগণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারী বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থার খাতওয়ারী বাজেট ও ব্যয় বিভাজন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১,০৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮,৬৩৮ কোটি ৭৯ লক্ষ টাকা এবং উন্নয়ন বাজেট ২,৪৬০ কোটি ২১ লক্ষ টাকা।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি, মীর শাহে আলম, এমপি, মোঃ কামরুজ্জামান, এমপি, মোঃ মনোয়ার হোসেন, এমপি, শিরীন সুলতানা, এমপি, মোঃ নুরুল ইসলাম, এমপি এবং মোঃ আব্দুল বাতেন, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Comments

  • Latest
  • Popular

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০
ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা
বাংলাদেশ ইউনিভার্সিটিতে অর্ধশতাধিক নবীন আইনজীবীকে সংবর্ধনা / আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান
আইনজীবী হিসেবে পেশাগত সাফল্যের পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান
জাকজমকপূর্ণভাবে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী
‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর,
রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা
এক বছরে ব্রোঞ্জ থেকে রৌপ্য—বাংলাদেশের তরুণ রোবোটিক্স নেতৃত্বের নতুন মুখ আফিয়া হুমায়রা রোবটের ছোট্ট যন্ত্রাংশ, কোডের