মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
Tuesday, 21 July, 2026

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে আর্জেন্টিনার সমর্থকদের মারধর

বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  20 Jul 2026, 19:37

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গাংকুলহাটি স্কুল মাঠে সোমবার (২০ জুলাই) ভোরে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জয়ে আনন্দে সেজদা দেওয়ায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আহত যুবকের নাম আকবর হোসেন ওরফে জনি(২৩)।
সে কণিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচে স্পেন জয়ী হলে আনন্দে আকবর হোসেন আল্লাহর দরবারে সেজদা দেয়। এই সেজদা দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আউয়ালের ছেলে রিফাত (২৩) আকবরকে মারধর করলে গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ বলেন, স্পেনের জয়ের পর আকবর সেজদা দেয়, এজন্য তাকে তারা মারধর করে আহত করেছে । ছেলেটি প্রতিবন্ধী জানার পরও তাকে এভাবে মারা ঠিক হয়নি, আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু থানায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Comments

  • Latest
  • Popular

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে আর্জেন্টিনার সমর্থকদের মারধর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া: এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের উদ্বোধন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান মিলল বিলাসবহুল সামগ্রী

আগামী মাসেই পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, পাওয়া যাবে যেসব সুবিধা

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ২৫ জুলাই

ক্র্যাব সদস্যদের সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান

১০
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি মেজর
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও র‌্যাবের সাবেক কর্মকর্তা গুম-খুনে অভিযুক্ত মেজর জেনারেল
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান মিলল বিলাসবহুল সামগ্রী
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার
আগামী মাসেই পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, পাওয়া যাবে যেসব সুবিধা
আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী