শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
Saturday, 28 November, 2026

হাসিনার সঙ্গে আসামি হলেন অরুনা-প্রাচী

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  16 Sep 2024, 20:18
হাসিনার সঙ্গে আসামি হলেন অরুনা-প্রাচী...................................ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রুহুল আমিনকে (৩৯) গুলি করে পঙ্গু করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীসহ ১৭৯ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় রুহুল আমিন নিজেই বাদী হয়ে মামলা করেন। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের বাসিন্দা। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিরা রুহুল আমিনকে গুলি করে। গুলির কারণে রুহুল আমিন পঙ্গুত্ব বরণ করেন। 

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা

৩

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

৪

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

৫

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

৬

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৭

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৯

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী
 দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ
নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে
রয়টার্সের প্রতিবেদন / শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ
জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে