শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
Saturday, 07 November, 2026

দুর্গাপুজায় ৩ দিনের ছুটির সুপারিশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  12 Aug 2024, 20:01
দুর্গাপুজায় ৩ দিনের ছুটির সুপারিশ স্বরাষ্ট্র উপদেষ্টার....................................ছবি: সংগৃহীত

দেশে দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। প্রসঙ্গত, বাংলাদেশে দুর্গাপূজায় এক দিনের ছুটি থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশের অভ্যুত্থানকে নস্যাৎ এবং নতুন গঠিত সরকারকে ব্যর্থ করতে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী করবস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশের ক্রীড়া খাতে আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরে ফখরুল বলেন, 'আমরা প্রত্যাশা করব, অন্তর্বর্তীকালীন সরকার সমর্থ হবে বাংলাদেশের ক্রীড়া খাতকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।'

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘুদের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। সেটা রক্ষা করতে হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। আ ফ ম খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে—এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও ধর্মীয় সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের রক্ষায় আজ একটি হট লাইন নম্বর খোলা হবে। যদি কোথাও কোন হামলা হয় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। খালিদ হোসেন আরও বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আজই জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ সহায়তা করা যায়, সেটা আগামীকাল মঙ্গলবার ঠিক করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, বিকালে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে কলঙ্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন আওয়ামি  লিগ বিরোধী হিন্দু সমাজ। এ ষড়যন্ত্র বন্ধে সোমবার রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশ করছে তারা। বেলা আড়াইটায় ‘শান্তির পথে আমরা বাংলাদেশি’র ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর তত্ত্বাবধানে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ‘শান্তি সমাবেশে’ রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন। এর আগে নিপুন রায় বলেন, ‘এই হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগ-ই এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল, তাদেরকে নির্যাতন করে বিরোধী দলের ওপর দোষ চাপায়। এবার হিন্দু সমাজ আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পেরেছে। পরাজিত আওয়ামী লীগ ও তাদের মদদ দাতা গোষ্ঠীর মূল হোতা পালিয়ে গেছে, দোসররা থেকে গেছে। এই গোষ্ঠীর নির্দেশে এখন ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে মাঠে নেমেছে। হিন্দু সম্প্রদায় এটা হতে দেবে না। দেশের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করতে পূজা উদযাপন কমিটিসহ নানা ব্যানারে আওয়ামি লিগ কাজ করছে। কারা পতিত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। এবার আমরা চিহ্নিত করে দায়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

Comments

  • Latest
  • Popular

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

২

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

৩

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৫

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৬

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৭

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৯

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
বাগেরহাট, ৫ নভেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিভিত্তিক নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের
৪৫তম বিসিএস পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী / ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে