বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
Thursday, 19 November, 2026

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  18 Jul 2024, 14:56
সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন...................................ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘোষিত দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’কেন্দ্র করে  বৃহস্পতিবার ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত। 

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা  মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত পৌনে ৮টায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সারা দেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।

Comments

  • Latest
  • Popular

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

২

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

৩

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৪

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৬

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৮

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৯

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১০
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী
 দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ
নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে
রয়টার্সের প্রতিবেদন / শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ
জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে