শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Saturday, 17 October, 2026

বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  09 Apr 2024, 23:09
নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ...................................ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আদালতের রায় এসেছে। বুয়েটে ছাত্ররাজনীতির দুয়ার খুলেছে। তবে ছাত্রলীগকে বলব, বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়, পড়াশোনার ক্ষতি না হয়; সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলব, তাদের থেকে সাবধান থাকতে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাবির টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি অবাক বিস্ময়ে দেখি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয়। আর প্রশাসন সেটি মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হঠকারী সিদ্ধান্ত।

হাছান মাহমুদ আরও বলেন, বুয়েটে সবসময়ই ছাত্ররাজনীতি ছিল। বুয়েটের অনেক ছাত্রই রাজনীতির মাধ্যমে দেশকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদের টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে।

প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। চলতি বছর ১ এপ্রিল বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। আর এতে পাঁচ বছর পর সেখানে আবার মূলধারার ছাত্র সংগঠনগুলোর রাজনীতি চলমান রাখার পথ উন্মুক্ত হয়।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সিঙ্গাপুরের বিদায়ী