শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
Saturday, 29 August, 2026

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

ওয়াশিংটন ডিসি সংবাদদাতা, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  29 Aug 2026, 14:37

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডিউলার রিঅ্যাক্টর-এসএমআর (Small Modular Reactor-SMR), জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক বোঝাপড়া এবং জ্বালানি খাতে সহযোগিতা ও সহায়তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআর-এর সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী (সেক্রেটারি অফ এনার্জি) ক্রিস রাইট বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আধুনিক পারমাণবিক প্রযুক্তি এবং এসএমআর
-এর উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ও পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে
এসএমআর-এর দ্রুত উন্নয়ন ও ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে।
দুই দেশের মন্ত্রীর মধ্যে আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা,
এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতাকে আরো গভীর করার পাশাপাশি ভবিষ্যতে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্বালানি খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উন্নত পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয়ভাবে মতবিনিময় করছে।

Comments

  • Latest
  • Popular

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন আইরিন খান

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায়
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে