বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

এবার বিজয় দিবস রাঙালো মেয়েরা

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  16 Dec 2024, 20:17
এবার বিজয় দিবস রাঙালো মেয়েরা....................................ছবি: সংগৃহীত

আজ বাংলাদেশের বিজয়ের দিন। মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে লাল সবুজের বিজয় পতাকা উড়িয়েছে টাইগাররা। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারিয়ে লিটন দাসের দল। বিজয় উদযাপনের সে রেশ কাটতে না কাটতেই আরেকটি জয়ের খবর দিয়েছে নারী ক্রিকেট দল। 

এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে সুমাইয়া ফারজানাদের দল।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দুই ইনিংসই নেমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আটকে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

যদিও ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। তবে সাদিয়া আক্তারের ২৫ বলে ৩১ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

১২৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই বিপাকে পড়েন। অধিনায়ক সুমাইয়া ফারজানা বল হাতে দারুণ পারফরম্যান্স করেন, মাত্র ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। ফারজানা এবং নিশিতা আক্তার ২টি করে উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার ওপেনার সানজানা কাভিন্দি ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে। 

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে