শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
Saturday, 08 August, 2026

তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন মোদির

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  13 Feb 2026, 10:48

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে নরেন্দ্র মোদি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। মোদি তাঁর পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ১৮২টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। জামায়াত ও তার মিত্ররা জয়ী ৬৯টি আসনে।
ফেসবুক পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
তারেক রহমানের উদ্দেশে মোদি লিখেছেন, ‘এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক।’
ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি।’

Comments

  • Latest
  • Popular

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে