বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
Thursday, 25 June, 2026

পাকিস্তানে সফরে গেলেন স্বরাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  19 Sep 2025, 11:43
স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে

৯ দিনের সরকারি সফরে পাকিস্তানে গেছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রসচিবকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান স্বাগত জানান।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে স্বরাষ্ট্রসচিব পাকিস্তান সফরে গেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে বাংলাদেশ ও পাকিস্তান—দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা এবং রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া এ সফরে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য পাচার ও অপব্যবহার প্রতিরোধ নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ারও কথা রয়েছে।
সফরকালে স্বরাষ্ট্রসচিবের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে এবং করাচিতে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তানে বাস্তবায়িত সেফ সিটি প্রকল্প, পাকিস্তান পুলিশ একাডেমি এবং অভিবাসন ও পাসপোর্ট মহাপরিদপ্তর পরিদর্শন করবেন তিনি।
সফর শেষে স্বরাষ্ট্রসচিবের ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Comments

  • Latest
  • Popular

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

১০
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে
ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই
শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে
‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র