বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
Thursday, 28 May, 2026

ভ্যাকসিন ক্রয়ে ৯৪ কোটি ডলার সহায়তার আশ্বাস এডিবি’র

কূটনৈতিক প্রতিবেদক
  24 Feb 2021, 00:38
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের টিকা ক্রয়ের জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন অর্থ্যাৎ ৯৪ কোটি ডলার সহায়তা করার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ আশ্বাস দেন।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

সাক্ষাৎকালে করোনা মহামারি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মনমোহন প্রকাশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকা কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি।

এডিবির প্রতিনিধি আরও বলেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড শুরু করায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এসময় মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীকে ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলজি ওভার ফিফটি ইয়ার্স’ শীর্ষক এশীয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত বইটি উপহার দেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কাছে ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডর কম্প্রেহেন্সিভ ডেভেলপমেন্ট প্ল্যান' এর তিনটি ভলিয়ম হস্তান্তর করেন মনমোহন প্রকাশ।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ / বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সাথে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ
হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর অধ্যাপক মুহাম্মদ
বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ার কৃতিত্ব, ব্যাংকিং খাতে নতুন দিগন্ত
বর্তমান যুগে আর্থিক প্রযুক্তির অগ্রগতি কেবল সুবিধা নয়—এটি একটি প্রয়োজন। এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন