বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  22 Apr 2022, 01:50

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন পর্যায়ে চলমান আলোচনা আমাদের দু’দেশের সম্পর্ককে আরো গভীর করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। 
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের কাজের ধারা, সারা বিশ্বব্যাপী সামাজিক গণমাধ্যমের চ্যালেঞ্জসহ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।’


তথ্যমন্ত্রী বলেন, ‘আমি রাষ্ট্রদূতকে জানিয়েছি, বাংলাদেশে যেভাবে গণমাধ্যম কাজ করে অনেক উন্নয়নশীল দেশে এভাবে কাজ করতে পারে না। আমি যুক্তরাজ্যের উদাহরণ দিয়েছি। সেখানে গণমাধ্যমে কোনো ভুল সংবাদ পরিবেশিত হলে, কারো বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশিত হলে, কারো চরিত্র হনন করা হলে যেভাবে গণমাধ্যমকে জরিমানা গুণতে হয়, আমাদের দেশে তেমনটি নয়। বিভিন্ন দেশের গণমাধ্যমের তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা হয়েছে।’ 


বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে মার্কিন সহায়তা প্রদান বিশেষ করে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনে তাদের সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ভবিষ্যতে দু’দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ সর্ম্পকের লক্ষ্যে নানা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। মার্কিন রাষ্ট্রদূতও সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশ যেভাবে কাজ করছে, তার প্রশংসা করেছেন। 


র‌্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়াও দীর্ঘ, তবে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।’


এসময় রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের জানান যে, বাংলাদেশকে আরো ভালোভাবে জানবার জন্য তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্ক দ্রুত আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রীর দপ্তর ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 


তথ্যমন্ত্রী পরে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত 'ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 
এসময় ড. হাছান মাহমুদ বলেন,  'মুজিবনগর সরকার দেশের প্রথম সরকার যার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বিধায় উপরাষ্ট্রপতি তখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং তখনকার অন্যান্য চাকুরেদের মতো বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও এই সরকারের অধীনে চাকুরি করেছেন, তার মাসিক বেতন ছিল ৪০০ টাকা।'


বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। 


সভাপতির বক্তৃতায় উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকারের শপথ নেয়ার এই দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিন এবং স্বাধীনতার চেতনা জাগরুক রাখার চিরন্তন প্রেরণা।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের