সোমবার, ২৫ মে, ২০২৬
Monday, 25 May, 2026

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সহযোগিতা আরো নিবিড় ও বেগবান করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক
  19 Apr 2022, 13:59

 

বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো নিবিড় ও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। 
সোমবার সকালে সিঙ্গাপুরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত কূটনৈতিক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। 
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীতে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা আরো নিবিড় ও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 
ঘন্টাব্যাপি বৈঠকে তাঁরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন। 
এ বৈঠকে বাংলাদেশ পক্ষে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মোঃ নাজমুল হুদা, পরিচালক (পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর)-সহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুর সরকারের পক্ষে উপস্থিত ছিলেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং-এর মহাপরিচালক গিলবার্ট ওহ্ এবং বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্। 
কোভিড মহামারী শুরুর পরে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সরকারের মন্ত্রী পর্যায়ে এটাই প্রথম বৈঠক। সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিন দিনের সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে এবং আসিয়ান ফোরামে সেক্টরাল ডায়ালগ্ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভূক্তি ত্বরান্বিত করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেন। এ প্রেক্ষিতে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান উভয় ক্ষেত্রেই তাঁর সরকারের অকুন্ঠ সমর্থনের কথা জানান। 
ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ এওয়ার্ড চালুকরণের সাম্প্রতিক সিদ্ধান্তে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
তারা বাংলাদেশ ও সিঙ্গাপুর বন্ধুপ্রতীম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুততম সময়ে চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়ক নেগোসিয়েশন সমাপ্ত করে এ চুক্তি স্বাক্ষর সম্পন্নকরণ, ছাত্র ও পেশাদার পর্যায়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন স্কলারশিপ ও বৃত্তি চালুকরণের বিষয়ে আলোচনা করেন। 
এছাড়া তারা খাদ্য নিরাপত্তা অর্জনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান, সিঙ্গাপুরে বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানী বৃদ্ধিকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, সিঙ্গাপুরে বাংলাদেশী শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ ও স্বার্থ সংরক্ষণসহ বিবিধ দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এসব বিষয়ে সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে চলতি বছরে তাঁর সুবিধজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য দ্রুততম সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানান।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের