বুধবার, ২৯ জুলাই, ২০২৬
Wednesday, 29 July, 2026

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  09 Mar 2023, 19:14

মঙ্গলবার কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি ৫) একটি পার্শ্ব বৈঠকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি)’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরদিন বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অধীনে ‘এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রাথমিক স্তরের ড্রপ-আউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কাতার ন্যাশনাল কনফারেন্স সেন্টারের একটি হলে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন। কাতারের উন্নয়ন তহবিলের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

চুক্তি অনুসারে, কাতার সরকার কিউএফএফডি’র মাধ্যমে প্রাথমিক স্তরের স্কুলের শিক্ষাবঞ্চিত  সাড়ে ছয় লক্ষ শিশুদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তার লক্ষ্যে মোট ১২ লক্ষ ৬৮ হাজার মার্কিন ডলারের তহবিলের যোগান দিবে। প্রকল্পটি পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এডুকেশন অ্যাবাভ অল (ইএএ) মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি)’র অধীনে পরিচালিত একটি আউটরিচ প্রোগ্রাম, যার বার্ষিক বাজেট ৬শ’ মিলিয়ন ডলার।

কাতার সরকার কাতারের জাতীয় রূপকল্প ২০৩০’র অধীনে আন্তর্জাতিক সহযোগিতার প্রতিশ্রুতির অংশ হিসাবে স্বল্পোন্নত দেশগুলোর এসডিজি’র লক্ষ্য পূরণে সহায়তা প্রদানের লক্ষ্য রাখে।

উল্লেখ্য, কাতারের আরেকটি মানবিক সংস্থা ‘কাতার চ্যারিটি’ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের এবং কিছু স্থানে প্রান্তিক মানুষকে মানবিক ও ত্রাণ সহায়তাও দিয়ে থাকে।

Comments

  • Latest
  • Popular

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে আর্জেন্টিনার সমর্থকদের মারধর

১০
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়
ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক গত ১৫ জুন টার্ক অ্যাব্রোড অ্যান্ড রিলেটেড কমিউনিটিজ (ওয়াইটিবি)-এর