শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
Friday, 10 July, 2026

৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে
  24 May 2021, 23:56

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির লালন ও পরিচর্যার বৃহত্তম মিলন মেলা ফোবানা সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ১৫ মে শনিবার ভার্জিনিয়ার স্পিংফিল্ডের হলিডে ইন এক্সপ্রেসে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন করোনার প্রাদুর্ভাবের পর প্রবাসী বাঙালিদের সশরীরে উপস্থিতির মধ্যদিয়ে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের ঐ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী সেপ্টেম্বরের ৩-৫ মেরিল্যান্ডের গেলোর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জিআই রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফোবানা সম্মেলন আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)-এর প্রেসিডেন্ট ইনারা ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব শিব্বির আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকল পৃষ্ঠপোষকসহ আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান পিপল এনটেক এর সিইও আবু বকর হানিপকে ডায়মন্ড স্পন্সর ও বৃহত্তর ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অলাভজনক সংগঠন একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারীকে ফোবানার ইতিহাসে প্রথম নারী আইকন স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়! এ ছাড়াও অনুষ্ঠানে ভিন্ন অঙ্গ রাজ্যের বেশ কয়েকজন ব্যবসায়ী পৃষ্ঠপোষক আসন্ন ফোবানা সম্মেলন সফল করতে অনুদানের ঘোষণা দেন।

অতপর ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী দশ হাজার বাঙালির অংশগ্রহণ প্রত্যাশা করে আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনে আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করলে সকলে দাঁড়িয়ে মুহূর্মুহ করতালি দিয়ে আসন্ন ফোবানা সম্মেলনকে স্বাগত জানান। তিনি করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে থাকায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক করতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও তিনি সকল ভেদাভেদ ভুলে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে আসন্ন সম্মেলনকে সর্বাত্মক সার্থক করতে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাঙালির প্রতি আহবান জানান। বেশকিছু ইলেকট্রনিক ও সামাজিক গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব - এই স্লোগানকে সামনে রেখে এযাবৎকালের সবচেয়ে বৃহৎ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফোবানার প্রাক্তণ চেয়ারম্যান মীর চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, মঞ্চসজ্জা কমিটির চেয়ারম্যান আবু সরকারসহ নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ফোবানা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্পন্সর, লেখক, গবেষক ও সংবাদকর্মী শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Comments

  • Latest
  • Popular

ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির
মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণ ও বৈশ্বিক সরবরাহ চেইনে
মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রকল্প ঘোষণা
আজ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুঘল যুগের মুসা খান
একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন প্রতিনিধি সভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।