সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 07 September, 2026

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  07 Sep 2026, 00:02

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সন্তানদের নিয়ে দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের প্রযুক্তি সহায়তায় এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্যায়সবের) যৌথ আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে ‘ROBOGENESIS: Igniting the Future of Robotics’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তরুণদের প্রযুক্তি ও রোবোটিক্সে আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করাই ছিল এ আয়োজনের লক্ষ্য। কর্মশালায় রোবোটিক্সের মৌলিক বিষয়, প্রজেক্ট ডিজাইন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার উদ্বোধন করে ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, “আগামী দিনের প্রযুক্তিকে নেতৃত্ব দেবে এআই ও রোবোটিক্স। তাই আমাদের তরুণ প্রজন্মকে এখন থেকেই এ প্রযুক্তির সঙ্গে পরিচিত ও দক্ষ করে তুলতে হবে।”
তিনি বলেন, “ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্সের প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন। ভবিষ্যতে এআই ও কোডিংসহ আধুনিক প্রযুক্তির ওপর আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।”
উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও চিফ ডাইরেক্টর দাউদ আহমেদ সাদ বলেন, “রোবট আমরা তৈরি করি প্রযুক্তি দিয়ে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করি আমাদের চিন্তা, সৃজনশীলতা ও সাহস দিয়ে।” প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি কারামা সলিডারিটি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, “দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তিজ্ঞান ছড়িয়ে দিতে তরুণ সমাজকে আরও বেশি কাজ করতে হবে।” ক্র্যাব ও উইংস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের প্রযুক্তিমুখী করে তুলবে।
উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি রামিশা হোসেন দিহা বলেন, “এ আয়োজন সম্ভব হয়েছে একটি চমৎকার যৌথ প্রচেষ্টায়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তরুন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন সফল হয়েছে।
সংগঠনটির কো-ফাউন্ডার ও ডিরেক্টর অব অপারেশনস আশিকুজ্জামান দীপন বলেন, “ROBOGENESIS-এ সবাইকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সবার সহযোগিতা ও অংশগ্রহণেই আজকের দিনটি সার্থক হয়েছে।”
প্রশিক্ষণ পরিচালনা করেন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশন্স তানজিরুল ইসলাম তুর্য এবং World Robot Olympiad International Finals 2024 ও 2025-এর সিলভার ও ব্রোঞ্জ পদকজয়ী আফিয়া হুমায়রা।
দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীরা রোবোটিক্সের মৌলিক ধারণার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রজেক্ট ডিজাইন ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পায়।
কর্মশালায় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, কারামা সলিডারিটি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। 

Comments

  • Latest
  • Popular

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো একটু সময় লাগবে। তবে
দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক