বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Thursday, 12 March, 2026

আন্দোলনে আহতদের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  14 Nov 2024, 14:33
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার...................................ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

ফরিদা আক্তার বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।

এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের এক লাখ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলেও উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার।


তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট। কারণ, আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 

উপদেষ্টা জানান, আজ দুপুরে আমরা আবারও তাদের সঙ্গে বসব। আশা করছি, সেখানে একটি ভালো সমাধান আসবে।

এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী।

এর আগে মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে। অনেকেই বলছেন, মাংস আমদানি করে করে সুলভ মূল্যে বিক্রির কথা। আমার প্রশ্ন, আমদানি করতে হবে কেন? মাংস, ডিম ও দুধ উৎপাদনে কেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে না?

এ সময় কার্বন নিঃসরণ কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে গবেষকদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
 

Comments

  • Latest
  • Popular

অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াত ‘সম্মতি দিয়েছিল’: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের

সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

১০
ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে
১৯৭১ সালের মার্চে জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রথমে রূপ নেয় সুসংগঠিত অসহযোগ আন্দোলনে। একপর্যায়ে আকার নেয়
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপরেই
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী / দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে
জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কঠোরভাবে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'