বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Thursday, 15 October, 2026

প্রস্তুত জাতীয় ঈদগাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  09 Apr 2024, 23:06
জাতীয় ঈদগাহ.................................ছবি: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। এ লক্ষ্যে প্রায় সব আয়োজন সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানা গেছে, ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য অজু, খাবার পানি ও মোবাইল টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

জাতীয় ঈদগাহের বাইরে দেখা গেছে, মূল গেটসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে রঙ-বেরঙের কাঠামোয়। এবার ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর বাইরেও নামাজ আদায় করবেন মুসল্লিরা।

এবারও ঈদগাহ ময়দান প্রস্তুত করতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হক বলেছেন, শতভাগ কাজ শেষ। এখন শুধু নিচে কার্পেটিং আর সাদা চাদর বিছানোর কাজ বাকি আছে। চাঁদ দেখামাত্রই বাকি কাজ সম্পন্ন করা হবে।

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, মেয়র, দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণ। ইমামের পেছনে ভিআইপিদের জন্য নিরাপত্তাবেষ্টনী করে রাখা হয়েছে। 

পুরো প্যান্ডেল জুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ। নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ জুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। মুসল্লিদের জন্য অজু, খাবার পানি ও মোবাইল টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুরুষের পাশাপাশি ৫ হাজার নারীর নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সিঙ্গাপুরের বিদায়ী