মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
Tuesday, 03 March, 2026

বাংলাদেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

  17 Nov 2022, 23:32

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, সিঙ্গাপুর বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, ‘যদিও সিঙ্গাপুর একটি ছোট দেশ, বিমানবন্দর, রেলওয়েসহ তাদের অনেক সফল প্রকল্প রয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে দেশটি সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করার আগ্রহ প্রকাশ করেছে।’ 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের কনফারেন্স রুমে আজ সিঙ্গাপুরের বাণিজ্য ও পরিবহণমন্ত্রী এস ইশ্বরনের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এসব কথা জানান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্যমন্ত্রী এস ইশ্বরন দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর দিয়েছেন। 

সাংবাদিকদের সালমান ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। লজিস্টিক ক্ষেত্রে সিঙ্গাাপুরের দক্ষতা থেকে বাংলাদেশ বিভিন্নভাবে উপকৃত হতে পারে মর্মে অভিমত ব্যক্ত করেন তিনি।’  

তিনি বলেন, ‘সিঙ্গাপুর আমাদের পুরনো বন্ধু। আমাদের দেশের জ্বালানি খাতে তারা আগেই বিনিয়োগ করেছে। এবার প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা বলেছে তারা। এতে বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে সহযোগিতার আরও নতুন দ্বার উন্মোচিত হবে।’ 

সিঙ্গাপুরের পরিবহন ও বাণিজ্যমন্ত্রী এস ইশ্বরন বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকট কাটিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়ার পথ তৈরি ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং সিঙ্গাপুরের মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারে বিষয়ে আমরা একমত পোষণ করেছি। এসব বিষয় এগিয়ে নেয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে জয়েন্ট ওয়াকিং গ্রুপ তৈরির কাজ চলমান রয়েছে।’ 

তিনি বলেন, ‘উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আইসিটি খাতে সিঙ্গাপুর বাংলাদেশের সাথে কাজ করতে পারে। বাংলাদেশ পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা বৃদ্ধি করতে পারে; যেখানে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।’ 

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুণ ও ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনারসহ দু’দেশের সরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

Comments

  • Latest
  • Popular

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের

সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন মার্চের শুরুতে

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত

১০
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের
বিএফটিআই ও আইটিডি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
গতকাল বৃহস্পতিবার ব্যাংককে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড
মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ বাংলাদেশের  অংশগ্রহণ 
দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।  মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'