রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

সিপিসি’র সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শিকে প্রধানমন্ত্রী’র অভিনন্দন

  24 Oct 2022, 01:06

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

শি জিনপিংয়ের কাছে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন: ‘আপনার পুনঃনির্বাচন নিঃসন্দেহে আপনার দক্ষ নেতৃত্ব, সাফল্য ও দৃষ্টিভঙ্গির জন্য আপনার ওপর চীনের জনগণের এবং সিপিসির আস্থা ও বিশ্বাসের উপযুক্ত স্বীকৃতি।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমি সিপিসির ২০ তম কংগ্রেসের সফল সমাপ্তির জন্যও আমার আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট শি ২০১২ সালে প্রথমবার সিপিসির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হওয়ার পর নির্ধারিত সিপিসির প্রথম শতবর্ষের লক্ষ্য- ২০২০ সালের মধ্যে একটি মাঝারি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা- বাস্তবায়ন বাংলাদেশ অত্যন্ত অনুরাগের সাথে পর্যবেক্ষণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘উদ্ভাবন, অর্থনৈতিক নীতি, জন-কেন্দ্রিক উন্নয়ন দর্শন এবং বহু-ক্ষেত্রগত সংস্কারের মাধ্যমে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার দিকে চীনকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আপনার সংকল্প ও নির্দেশনার প্রশংসা করি।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অংশীদারিত্বমূলক ভবিষ্যত সম্প্রদায় গড়ে তুলতে আপনার প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন আকাক্সক্ষার প্রতি আপনার অব্যাহত সমর্থনের প্রশংসা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আপনি এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও অবদান রাখবেন।’
শেখ হাসিনা ২০১৬ সালের অক্টোবরে শি’র ঐতিহাসিক বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, এই সফরটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরের’ সফর হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি ২০১৯ সালে তার চীন সফরের কথাও স্মরণ করেন, যখন তিনি চীনা প্রেসিডেন্টের সাথে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি করতে দুই দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করতে এবং এ অঞ্চল ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার জন্য উন্মুখ। 
শেখ হাসিনা শি জিনপিংয়ের অব্যাহত সাফল্য ও সুস্বাস্থ্য এবং আগামী দিনে সকল সিপিসি সদস্য ও প্রতিনিধির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের