বুধবার, ০১ জুলাই, ২০২৬
Wednesday, 01 July, 2026

ইমরান খান ৮ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
  10 May 2023, 20:30

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত।

বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন অ্যাকাউন্টেবিলিটি আদালত।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। আল কাদির ট্রাস্ট মামলায় তিনি ওই আদালতে শুনানির জন্য উপস্থিত ছিলেন।

আদালতে এ মামলার শুনানির শুরুতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

এছাড়াও, আজ একটি দায়রা আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করেছে। উভয় শুনানি ইসলামাবাদ পুলিশ লাইনে হয়। মঙ্গলবার তাকে সেখানে নেওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে সেটিকে আদালতের মর্যাদা দেওয়া হয়।

আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে ইমরানের আইনজীবী খাজা হারিস রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, ‘মামলাটি অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর আওতায় পড়ে না। ব্যুরো তাদের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করেনি।’

খোলা আদালতে শুনানির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল-কাদির ট্রাস্টের জমিতে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সেখানে মানুষ বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে।’

এদিকে এনএবি প্রসিকিউটর আদালতকে বলেন, ইমরানকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছে। 

ইমরানের আইনজীবীকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Comments

  • Latest
  • Popular

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১০
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে
পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া সামরিক
দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ
দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব