বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
Thursday, 05 November, 2026

চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  18 Sep 2023, 18:20
চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড...........ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে জাতীয় ডেবিট কার্ড সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমেই ডুয়েল কারেন্সি (টাকা-রুপি) ব্যবহারের সুবিধা দেয়া হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

জানা গেছে, বিদেশি কার্ড প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে এই জাতীয় ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংকে এই কার্ড চালুর বিষয়ে পাইলটিং করছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ধারণা করা হচ্ছে, আগামী ১ নভেম্বর জাতীয় ডেবিট কার্ড চালু করা যাবে, তবে এখনও নিশ্চিত নয়। উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলে জানানো হবে। ইতোমধ্যে এ কার্ড চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক পাইলটিং করছে। সোনালি ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকও প্রাথমিক পাইলট কার্যক্রমে সহায়তা করছে।

তিনি বলেন, প্রথমে জাতীয় ডেবিট কার্ড চালু করা হবে। পরে এই কার্ডে বিভিন্ন ফিচার যুক্ত করে এর মাধ্যমেই টাকা-রুপিতে লেনদেনের সুবিধা প্রদান করা হবে।

এর আগে, গত ২ জুন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ন্যাশনাল ডেবিট এবং ক্রেডিট কার্ড চালুর ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

Comments

  • Latest
  • Popular

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

১

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৩

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৪

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৫

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৭

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৮

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির